ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধে তীব্র যানজট

অবশ্যই পরুন

গাজীপুর প্রতিনিধি | ১২ নভেম্বর ২০২৫, সকাল

গাজীপুরের টঙ্গীতে সাধারণ মানুষ ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। এতে সকাল থেকে যান চলাচল বন্ধ হয়ে পড়ে এবং পুরো এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

বুধবার সকাল ১০টার দিকে টঙ্গী কলেজগেট এলাকায় এই অবরোধ শুরু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, শত শত মানুষ হাতে ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে সড়কে অবস্থান নেন। তারা গাজীপুর-৬ আসন বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে “গাজীপুর-৬ আসন বহাল রাখতে হবে” স্লোগান দিতে থাকেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন, গাজীপুর-৬ আসন বাতিলের রায় জনগণের ভোটাধিকারের ওপর আঘাত। জনগণের রায়ের প্রতি অসম্মান আমরা মেনে নিতে পারি না।

একই দাবিতে “গাজীপুর-৬ আসন রক্ষা কমিটি”-এর ব্যানারে জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরাও এশিয়া পাম্পের সামনে মানববন্ধন করেন।

অবস্থার অবনতির আশঙ্কায় প্রশাসন অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। টঙ্গী কলেজগেট, স্টেশন রোডসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

অবরোধের কারণে টঙ্গী, গাজীপুর, উত্তরা ও বিমানবন্দর এলাকায় যান চলাচল আংশিকভাবে ব্যাহত হয়। দুপুর পর্যন্ত অবরোধ চলমান ছিল বলে জানা গেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের আলোচনাও চলছে।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ