ঢাকা মহানগর এলাকায় দায়িত্ব পালনের সময় ইনচার্জ ছাড়া অন্য কোনো পুলিশ সদস্যকে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম প্রতিরোধের লক্ষ্যেই এ নির্দেশ জারি করা হয়েছে। সোমবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে অনেক পুলিশ সদস্যের মোবাইল ব্যবহারের কারণে তাদের নজরদারি ও দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটছে। ফলে পুলিশ সদস্যরা দৃশ্যমান থাকলেও কার্যকর নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না।
এই পরিস্থিতিতে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের মধ্যে শুধুমাত্র ইনচার্জ মোবাইল ব্যবহার করতে পারবেন। অন্য কেউ নির্দেশ অমান্য করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে এবং বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এজে
