মনোনয়ন না পেয়ে এবার ধানক্ষেতে রিভিউ চাইলেন বিএনপি নেতা

অবশ্যই পরুন

দলীয় মনোনয়ন না পেয়ে ব্যতিক্রমী উপায়ে দলের হাই কমান্ডের দৃষ্টি আকর্ষণ করেছেন ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তিনি ধানক্ষেতে গিয়ে ক্রিকেট ম্যাচে আম্পায়ারের ভঙ্গিতে ‘রিভিউ’ চেয়ে হাত তুলে একটি ছবি তোলেন এবং সেটি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহূর্তেই ছবিটি ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

আলাল উদ্দিন আলাল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তবে গত ৩ নভেম্বর বিএনপি মহাসচিব ঘোষিত সম্ভাব্য প্রার্থী তালিকায় তার নাম না থাকায় তিনি মনোনয়নবঞ্চিত হন। এরপর প্রতিবাদের ব্যতিক্রমী রূপ হিসেবে মাঠে না নেমে শান্তিপূর্ণভাবে ধানক্ষেতে গিয়ে এই প্রতীকী ‘রিভিউ আবেদন’ জানান।

তার ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, ফ্যাসিবাদী সরকারের সময় দলের নির্দেশ বাস্তবায়নে তিনি সক্রিয় ছিলেন এবং একাধিকবার হামলা-মামলার শিকারও হয়েছেন। তাই দলীয় মনোনয়ন তার প্রাপ্য ছিল বলে মনে করেন তারা। অনেকে বলেছেন, যেখানে কেউ কেউ মনোনয়ন না পেয়ে ক্ষোভে সড়ক অবরোধ বা সহিংসতার পথ বেছে নিচ্ছেন, সেখানে আলালের এই শান্ত ও রসাত্মক প্রতিবাদ সুস্থ রাজনীতির দৃষ্টান্ত হয়ে উঠেছে।

এ বিষয়ে আলাল উদ্দিন আলাল বলেন, “ফেনী একসময় জয়নাল হাজারীর সময় ‘লেবানন’ হিসেবে পরিচিত ছিল, আবার নিজাম হাজারীর সময় ‘ফেনী স্টাইল’ নির্বাচন হিসেবে খ্যাতি পেয়েছে। এখন আমরা চাই নতুন ধারার, সৃজনশীল প্রতিবাদের সংস্কৃতি গড়ে তুলতে। আগামী প্রজন্ম যেন দেখে প্রতিবাদও হতে পারে ভদ্র, সৃজনশীল ও রসিকতার মাধ্যমে প্রকাশযোগ্য।”

তিনি আরও বলেন, “আমি চাই এই শান্তিপূর্ণ প্রতীকী প্রতিবাদের মধ্য দিয়ে ফেনী-২ আসনের বিষয়টি বিএনপির ভারপ্রাপ্ত

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ