বাংলাদেশ সীমান্তে সামরিক উপস্থিতি জোরদার করছে ভারত

অবশ্যই পরুন

ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষে নতুন দুটি সামরিক ঘাঁটি চালু করেছে। এর একটি পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ায় এবং অন্যটি আসামের ধুবরির বামুনিগাঁও এলাকায়।

ভারতীয় গণমাধ্যম ডেকান ক্রনিকল জানিয়েছে, বৃহস্পতিবার (৬ নভেম্বর) ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর সি তিওয়ারি চোপড়ায় নবনির্মিত ঘাঁটি পরিদর্শন করেন। এটি বাংলাদেশ সীমান্তের একেবারে কাছাকাছি এলাকায় স্থাপন করা হয়েছে।

ইস্টার্ন কমান্ড এক্স-এ জানায়, লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি “ব্রহ্মাস্ত্র কর্পস” মোতায়েন থাকা সৈন্যদের সঙ্গে দেখা করেন এবং অল্প সময়ের মধ্যেই ঘাঁটিটি স্থাপনের জন্য সেনাদের প্রশংসা করেন। তিনি সৈন্যদের সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে এবং উদীয়মান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সচেষ্ট থাকার নির্দেশ দেন।

এর আগে তিনি আসামের ধুবরি জেলায় ৪ (গজরাজ) কর্পস সদর দফতর পরিদর্শন করেন এবং বামুনিগাঁও এলাকায় লাচিত বরফুকন সামরিক স্টেশন-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

ইস্টার্ন কমান্ড জানায়, এই নতুন ঘাঁটিগুলো উত্তর-পূর্বাঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর সক্ষমতা ও অবকাঠামো আরও শক্তিশালী করবে। পরিদর্শনকালে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সীমান্ত অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি ও চলমান উন্নয়নকাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ