আবারও দল পাল্টালেন রেজা কিবরিয়া

অবশ্যই পরুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া আবারও বিএনপির সঙ্গে রাজনীতিতে সক্রিয় হচ্ছেন। তিনি জানিয়েছেন, হবিগঞ্জ-১ (আজমিরীগঞ্জ-বাহুবল) আসন থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে লড়তে চান। ইতোমধ্যে তিনি দলটির প্রাথমিক সদস্যপদ গ্রহণের জন্য ফরম পূরণ করেছেন।

রেজা কিবরিয়া বলেন, “প্রাথমিক সদস্য ফরম জমা দিয়েছি। আনুষ্ঠানিকভাবে যোগদানের প্রক্রিয়া চলমান। নির্বাচনে ধানের শীষেই প্রার্থী হতে চাই, বিশেষত আমার নিজ নির্বাচনী এলাকায়।”

এর আগে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি গণফোরামের প্রার্থী হয়ে একই আসনে বিএনপির প্রতীক ধানের শীষে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

হবিগঞ্জ জেলার চারটি আসনের মধ্যে এখনো বিএনপি নবীগঞ্জ–বাহুবল (হবিগঞ্জ-১) আসনে আনুষ্ঠানিকভাবে কোনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। অন্য তিনটি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ইতোমধ্যে দল ঘোষণা করেছে। এর ফলে রেজা কিবরিয়ার প্রার্থী হওয়া নিয়ে জেলায় নতুন আলোচনা শুরু হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ