দেশের বাজারে মাত্র দশ দিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গেছে। পাইকারি ও খুচরা উভয় বাজারেই প্রতিদিন বাড়ছে এই নিত্যপণ্যের দাম, ফলে সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে।
রাজধানীসহ বিভিন্ন জেলার বাজার ঘুরে দেখা গেছে, যেখানে দশ দিন আগে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হতো ৭০-৮০ টাকায়, এখন সেটি বেড়ে ১৪০-১৫০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আমদানি করা পেঁয়াজের দামও বেড়েছে প্রায় সমান হারে।
ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকা এবং স্থানীয় বাজারে সরবরাহ সংকটের কারণে দাম বাড়ছে। অন্যদিকে, ক্রেতাদের অভিযোগ,ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা লুটছেন।
এ বিষয়ে এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন দাম বাড়ছে, অথচ সরকারের কোনো কার্যকর নজরদারি দেখা যাচ্ছে না।”
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। তিনি বলেন, “আমদানি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে, আশা করছি শিগগিরই বাজার স্থিতিশীল হবে।”
