চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ

অবশ্যই পরুন

চট্টগ্রাম-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার (৫ নভেম্বর) বিকেলে বায়জীদ থানার হামজারবাগ এলাকায় প্রচারণার সময় অজ্ঞাত হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়।

গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। ঘটনায় সারোয়ার বাবলাসহ আরও দুজন আহত হয়েছেন। সারোয়ারের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এরশাদ উল্লাহ দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত এবং বর্তমানে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ