মেহেরপুর-২ আসনে জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিয়ে আমজাদ হোসেনকে মনোনয়ন দেওয়ায়, বিএনপির কেন্দ্রীয় মনোনয়ন প্রক্রিয়াকে অবৈধ দাবি করে বিক্ষোভ করেছেন মেহেরপুর-২ আসন গাংনী উপজেলা বিএনপির একাংশের নেতা–কর্মীরা। সোমবার সন্ধ্যার পরে উপজেলা শহরের প্রধান সড়কে মিল্টন সমর্থক শতাধিক নেতাকর্মী এই বিক্ষোভ মিছিল ওহ সড়কে আগুজ জ্বালিয় সড়ক অবোরোধ করেন।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, কেন্দ্র থেকে ঘোষিত প্রার্থী জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং প্রক্রিয়াটিও ছিল অগণতান্ত্রিক। তারা দাবি জানান, দলের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতা জাবেদ মাসুদ মিল্টনকে মনোনয়ন না দিয়ে কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাকর্মীদের মতামত উপেক্ষা করেছেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “গাংনীর মাঠে বিএনপির প্রকৃত নেতৃত্ব মিল্টন ভাইয়ের হাতেই আছে। তাঁর মনোনয়ন কেড়ে নিয়ে কেন্দ্রীয় কমিটি দলীয় ঐক্যে আঘাত হেনেছে। আমরা এই অবৈধ মনোনয়ন মানি না।” এছাড়াও কর্মীরা স্লোগ্লোনা তোলেন “অবৈধ মনোনয়ন মানি না, মানবো না”
তারা কেন্দ্রীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়ে জানান, দাবি না মানা হলে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে। সেই কর্মসূচিকে সামনে রেখে আগামীকাল সকাল ১০ টায় কেন্দ্রীয় পার্টি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে, মিল্টন সমর্থককারীরা।
এদিকে, এ বিষয়ে বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
