বিএনপি দমনে ‘অপারেশন ক্লিন হার্ট–টু’?

অবশ্যই পরুন

দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে একটি সম্ভাব্য ‘বিশেষ অভিযান’ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবর। ফেইসবুকে বিভিন্ন পোস্টে দাবি করা হচ্ছে সম্প্রতি সরকারের শীর্ষ পর্যায়ে নিরাপত্তা বাহিনীর উচ্চপর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিএনপির সাম্প্রতিক কর্মসূচি দমন নিয়ে কৌশল নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে।

ফেসবুকে ছড়ানো খবরে বলা হচ্ছে, ওই বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন উচ্চপদস্থ কর্মকর্তা, পুলিশের মহাপরিদর্শক এবং গোয়েন্দা সংস্থার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নাকি সিদ্ধান্ত হয়, বিএনপি যাতে আসন্ন নির্বাচনী বা গণভোট-সংক্রান্ত আন্দোলনে শক্তি প্রদর্শন করতে না পারে, সে লক্ষ্যে ‘বিশেষ অভিযান’ পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

তবে এ বিষয়ে সরকার বা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, সাম্প্রতিক কিছু ঘটনাও হয়তো আসন্ন অভিযানের ইঙ্গিত বহন করছে। বিএনপির সাবেক এক প্রতিমন্ত্রীকে বিমানবন্দর থেকে ফেরত পাঠানো এবং চট্টগ্রামের রাউজানে এক নেতার বাড়ি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের খবরকে অনেকে সেই ধারাবাহিকতার অংশ হিসেবে দেখছেন।

এদিকে, কিছু সূত্র বলছে, চলমান অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে প্রশাসন হয়তো আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নিতে যাচ্ছে। আবার অন্য একাংশ মনে করছে, এটি বিএনপিকে চাপের মধ্যে রাখার একটি কৌশল হতে পারে।

সব মিলিয়ে “অপারেশন ক্লিন হার্ট–টু” বা “ডেভিল হান্ট ধাঁচের অভিযান” নিয়ে আলোচনা এখন সামাজিক মাধ্যমে তুমুল গরম। তবে বিষয়টি কতটা সত্য, নাকি এটি শুধুই রাজনৈতিক গুজব সেটা সময়ই বলে দেবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ