চার মৌসুমেও শিরোপা ছোঁয়া হলো না ক্রিস্টিয়ানো রোনালদোর

অবশ্যই পরুন

সৌদি কিংস কাপে শেষ ষোলো থেকে বিদায় নিতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসরকে। আল আওয়াল পার্কে অনুষ্ঠিত ম্যাচে আল ইত্তিহাদ ২-১ ব্যবধানে জয় পায়। ইত্তিহাদের হয়ে গোল করেন করিম বেনজেমা ও হুসেম আওয়ার, আর আল নাসরের একমাত্র গোলটি আসে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েলের পা থেকে।

পুরো ম্যাচেই রোনালদো ছিলেন নিষ্প্রভ। পাঁচটি শট নিলেও মাত্র একটি লক্ষ্যভেদী হয়। তার সতীর্থ সাদিও মানে ও হোয়াও ফেলিক্সও ভালো কিছু করতে পারেননি। ৪৯ মিনিটে আহমেদ আল-জুলায়দান লাল কার্ড দেখে মাঠ ছাড়লেও ১০ জনের ইত্তিহাদের বিপক্ষে সুবিধা নিতে ব্যর্থ হয় আল নাসর।

২০২৩ সালের জানুয়ারিতে আল নাসরে যোগ দেন রোনালদো। এরপর আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতলেও সেটি ফিফা অনুমোদিত টুর্নামেন্ট নয়। এখন পর্যন্ত ক্লাবটির হয়ে ১৩টি প্রতিযোগিতায় খেলেছেন তিনি, কিন্তু কোনো শিরোপা জিততে পারেননি। তিনটি ফাইনালেই হেরেছে আল নাসর।

সৌদি প্রো লিগে আগের দুটি মৌসুমে আল নাসর শেষ করেছে দ্বিতীয় ও তৃতীয় স্থানে। এবার অবশ্য ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি। আল নাসরের জার্সিতে রোনালদো এ পর্যন্ত ১২০ ম্যাচে করেছেন ১০৬ গোল।

ন্যাশনিক্স/এজে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ