থানায় ঢুকে পুলিশের ওপর হামলা,শিবিরের সাবেক সভাপতি আটক

অবশ্যই পরুন

চট্টগ্রামের হাটহাজারীতে থানায় ঢুকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে শিবিরের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।

আটক ব্যক্তির নাম মো. রায়হান (২৬)। তিনি হাটহাজারী কলেজ শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ফটিকা গ্রামের হাদী চৌধুরী বাড়ির আবুল কালামের ছেলে।

ওসি মনজুর কাদের ভূঁইয়া জানান, দুপুরে রায়হান থানায় ঢুকে আলীপুর স্কুলের এক ছাত্র হত্যাকাণ্ডে গ্রেফতার হওয়া দুই ব্যক্তির ছবি ও ভিডিও ধারণ করছিলেন। পুলিশ তাকে ভিডিও ধারণে বাধা দিলে তিনি উত্তেজিত হয়ে হামলা চালান ও পুলিশের কাজে বাধা দেন। পরে পুলিশ তাকে আটক করে।

অন্যদিকে, হাটহাজারী উপজেলা জামায়াতে ইসলামী’র ভারপ্রাপ্ত আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী জানান, রায়হান একসময় শিবিরের কলেজ শাখার সভাপতি ছিলেন, তবে বর্তমানে তিনি সংগঠনের কোনো দায়িত্বে নেই।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ন‍্যাশনিক্স/একেএ

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ