জন্ম নিয়ে বাপের সাথে পাল্লা দিও না এনসিপিকে জামায়াতের সেক্রেটারি

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, “তোমরা নতুন ছাত্রদের দল। জামায়াতে ইসলামী একটি পরিপক্ব সংগঠন তাদের সঙ্গে পাল্লা দিতে গেলে আরও অনেক দূর যেতে হবে। জন্ম নিয়েই বাপের সঙ্গে প্রতিযোগিতায় নামা উচিত নয়।”

সোমবার (২০ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরার তালা উপজেলায় অনুষ্ঠিত এক ছাত্র-যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)কে উদ্দেশ্য করে এসব মন্তব্য করেন।

অধ্যাপক পরোয়ার বলেন, “নতুন গঠিত ছাত্রদের এক সংগঠনের নেতা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়ে বলেছেন জামায়াতে ইসলামী নাকি সংস্কার চায় না এবং নতুন সংবিধান সংলাপে ভূমিকা রাখেনি। অথচ সত্য হলো, ঐকমত্য কমিশনে আমরা ছয়টি সংস্কার প্রস্তাবের মধ্যে প্রথম পূর্ণাঙ্গ রিপোর্ট জমা দিয়েছি। তারা চায় আমরা যেন তাদের সমালোচনা করি, অথচ কেউ তো তাদের নামই নিচ্ছে না।”

তিনি আরও বলেন, “একটা ধারণা রয়েছে হিন্দু মানেই আওয়ামী লীগ বা নৌকা। কিন্তু আমি বিশ্বাস করি, এবার হিন্দুরা প্রমাণ করবে হিন্দু মানেই নৌকা নয়, হিন্দু মানেই দাঁড়িপাল্লা। তালা ও কলারোয়ার হিন্দু সম্প্রদায় যদি দাঁড়িপাল্লায় ভোট দেন, তাহলে তারা অতীতের মতো নিরাপদে থাকবেন, ইনশাআল্লাহ।”

সমাবেশে সভাপতিত্ব করেন তালা উপজেলা জামায়াতের আমির মাওলানা মফিদুল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নূরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা বিভাগীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক, জেলা জামায়াতের আমির শহীদুল ইসলাম মুকুল, জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক সুজায়েত আলী, সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আল মামুন ও জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের হোসেন প্রমুখ।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ