১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক ছাত্রলীগের, বন্ধ থাকবে অফিস-আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহন

অবশ্যই পরুন



আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশের মানুষের মুক্তি, গণতন্ত্র, স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার দাবিতে এই ধর্মঘটের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলার রায় বাতিল, আওয়ামী লীগ ও ছাত্রলীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং রাজবন্দিদের মুক্তিসহ আট দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট চলাকালে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। বাস, ট্রাক, রেল ও লঞ্চ চলাচল করবে না। বন্ধ থাকবে দোকানপাট, শিল্প-কলকারখানা, সরকারি-বেসরকারি অফিস, ব্যাংক ও আদালত।

তবে জরুরি সেবা হিসেবে অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস ও সংবাদমাধ্যম ধর্মঘটের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তাদের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হবে। পাশাপাশি ছাত্রসমাজ ও তরুণ প্রজন্মকে ধর্মঘটে সমর্থন ও সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছে সংগঠনটি।


আগামী ১০ নভেম্বরের এই কর্মসূচিকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক ও জনজীবনে কী ধরনের পরিস্থিতি তৈরি হয়, এখন সেদিকেই নজর রয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ