আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ডিসেম্বরে দেশে আগমনের বার্তা প্রচার করে সাভারে স্বাগত মিছিল করেছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যোগে এ স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে ছাত্রলীগের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনার নামে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে মিছিলের এলাকা।
মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বলেন, শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী। এ আন্দোলনে ছাত্রলীগ একটি বিশ্বস্ত ভ্যানগার্ড হিসেবে পাশে থাকবে। কোনো বাধাই শেখ হাসিনাকে দেশে ফেরা থেকে বিরত রাখতে পারবে না বলেও তারা মন্তব্য করেন।
তারা আরও বলেন, শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রত্যাশায় তারা ঐক্যবদ্ধ রয়েছেন।
