সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের নেতা দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সের ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে এসআই জাকারিয়ার বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অভিযোগ অনুযায়ী, অভিযুক্ত এসআই জাকারিয়ার বাড়ি সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বারঠাকুরি ইউনিয়নের উত্তরকুল গ্রামে।
এদিকে, এসআই জাকারিয়ার বিরুদ্ধে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে গোপনে সম্পৃক্ত থাকার অভিযোগও সামনে এসেছে। অভিযোগের সত্যতা যাচাই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
নির্যাতনের অভিযোগের সুষ্ঠু তদন্ত, প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হচ্ছে।
