রাউজান উপজেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি ও রাউজান পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব শফিকুল ইসলাম চৌধুরী (বেবী চৌধুরী)-এর ১০ম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছে রাউজান উপজেলা ছাত্রলীগ।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে খতমে কোরআন ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
শফিকুল ইসলাম চৌধুরী বেবী টানা ৩১ বছর রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ১৯৯৮ সালে রাউজান পৌরসভার প্রশাসক এবং ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন।
কৃষিক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বঙ্গবন্ধু পুরস্কার-১৯৭৪’ লাভ করেন।
মরহুম শফিকুল ইসলাম চৌধুরী বেবী একজন সৎ, আদর্শবান ও ত্যাগী রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। তাঁর কল্যাণমুখী রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে দলমত নির্বিশেষে মানুষের কাছে তিনি গ্রহণযোগ্যতা অর্জন করেন।
