কথিত জুলাই যোদ্ধা আয়াসকে কারাগারে গণধোলাই দিয়েছে রাজবন্দীরা!

অবশ্যই পরুন

কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর অভিযোগে গ্রেপ্তার আ ন ম আয়াসকে কেরানীগঞ্জ কারাগারে নেওয়ার পর রাজবন্দিরা মারধর করেছেন বলে দাবি করেছেন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আপেল মাহমুদ। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে এ দাবি করেন তিনি।

ফেসবুক পোস্টে আপেল মাহমুদ লেখেন, “জঙ্গি আ ন ম আয়াসকে কারাগারে আমদানিতে গণধোলাই দিয়েছে কেরানীগঞ্জের রাজবন্দীরা, এমনভাবেই জুলাই জঙ্গিরা সব জায়গায় লাঞ্ছিত হবে।”

পোস্টে ঘটনার সূত্র হিসেবে তিনি ডিউটি শেষে ফেরা এক কারারক্ষীর কথা উল্লেখ করেছেন। তবে কারাগারে মারধরের এ অভিযোগের বিষয়ে কারা কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এর আগে, কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি মাখানোর অভিযোগে আ ন ম আয়াসকে গ্রেপ্তার করা হয় বলে জানা গেছে। এ ঘটনায় তাঁকে তিন দিনের রিমান্ডে নেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

এ ছাড়া নারী হেনস্তা, হামলা ও কথিত মব সন্ত্রাসসহ বিভিন্ন কর্মকাণ্ডে আ ন ম আয়াসের সম্পৃক্ততা নিয়ে অভিযোগ রয়েছে বলে দাবি করা হচ্ছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ