২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিনে ছাত্রলীগের ৬ কর্মসূচি ঘোষণা

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৮০তম জন্মদিন উপলক্ষে ছয়টি কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ।

বুধবার (২৪ সেপ্টেম্বর) ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এসব কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচির মধ্যে রয়েছে—মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় প্রার্থনা; সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অর্জন-সংগ্রামে, সাহস-স্বপ্নে শেখ হাসিনা’ শীর্ষক ক্যাম্পেইন; খাদ্য উপকরণ ও শিক্ষা সামগ্রী বিতরণ; সার, কীটনাশক ও বীজ সংকটে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ‘দেশরত্ন শেখ হাসিনার পক্ষ থেকে কৃষি উপহার’ বিতরণ; দেশব্যাপী ব্যাপক বৃক্ষরোপণ এবং ‘শেখ হাসিনা: তোমার অপেক্ষায় বাংলাদেশ’ শীর্ষক আনন্দ মিছিল ও সমাবেশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ঘোষিত সব কর্মসূচিতেও অংশগ্রহণের জন্য ছাত্রলীগের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ছাত্রলীগের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে। শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি পালনের নজির আগেও দেখা গেছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ