ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের দাবিদাওয়া নিয়ে লন্ডনে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি।

অবশ্যই পরুন

ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের উদ্যোগে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন দাবিদাওয়া ও সমস্যা তুলে ধরে বাংলাদেশ সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
লন্ডনস্থ বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এ কর্মসূচিতে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম, প্রবাসী শাখার আহবায়ক ও বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মুর্তজা সি, আই, পি , সাধারণ সম্পাদক সুমন মাহমুদসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় গ্রাহক ফোরামের পক্ষ থেকে ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা তুলে ধরে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।
স্মারকলিপিতে ইসলামী ব্যাংক থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনা, ব্যাংকের স্বার্থ ও গ্রাহকদের আমানত সুরক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং একটি স্বতন্ত্র পরিচালনা পরিষদ গঠনের মাধ্যমে ব্যাংকের আগের সুনাম ও আস্থা ফিরিয়ে আনা সহ আট দফা দাবি জানানো হয়।
গ্রাহক ফোরামের নেতৃবৃন্দ বলেন, ইসলামী ব্যাংকের কার্যক্রমকে আরও শক্তিশালী ও গ্রাহকবান্ধব করতে সরকারের প্রয়োজনীয় সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
তারা আশা প্রকাশ করেন, স্মারকলিপিতে উত্থাপিত দাবিগুলো বাংলাদেশ সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং ইসলামী ব্যাংকের গ্রাহকদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ