বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য নতুন দায়িত্ব অর্পণ করা হয়েছে।
দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, নরসিংদী জেলা আওয়ামী লীগের ১ নম্বর সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জনাব আবেদ আহম্মেদকে ভারপ্রাপ্ত সভাপতি এবং ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র জনাব কামরুজ্জামান কামরুলকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা যায়, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কর্মকাণ্ডে সমন্বয় জোরদারের লক্ষ্যে এ দায়িত্ব অর্পণ করা হয়েছে।
নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দের নেতৃত্বে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে বলে দলীয় নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।
