ছয় মাসে ৬১ হাজার ৮৮১ শ্রমিক চাকরি হারিয়েছেন, বন্ধ ৯৫ কারখানা: সিপিডি

অবশ্যই পরুন

বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার প্রথম ছয় মাসে অর্থনীতির ৩১টি প্রধান সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি হলেও ১৯টি সূচকে অবনতি হয়েছে বলে জানিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি।

সোমবার (২৪ আগস্ট) ‘সরকারের ছয় মাস: একটি অর্থনৈতিক পর্যালোচনা’ শীর্ষক সংলাপে এ তথ্য তুলে ধরেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

তিনি বলেন, মূল্যস্ফীতি, মাথাপিছু ঋণ, বেসরকারি বিনিয়োগ ও শিল্প খাতের মতো গুরুত্বপূর্ণ সূচকে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে। ফেব্রুয়ারি থেকে জুনের মধ্যে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৬ শতাংশ থেকে কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে।

সিপিডির তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত গাজীপুর, সাভার-আশুলিয়া ও নারায়ণগঞ্জ-নরসিংদীর তিন শিল্পাঞ্চলে ৯৫টি কারখানা স্থায়ীভাবে বন্ধ হয়েছে। এতে চাকরি হারিয়েছেন ৬১ হাজার ৮৮১ শ্রমিক।

ড. দেবপ্রিয় বলেন, বিনিয়োগ না হওয়ায় আমদানি কমছে এবং এর প্রভাবে রিজার্ভ বাড়ছে। তাই রিজার্ভ বৃদ্ধি অর্থনীতির সুস্থতার লক্ষণ কি না, তা বিবেচনা করা প্রয়োজন।

সরকারের ছয় মাসের সামগ্রিক মূল্যায়নে তিনি বলেন, অর্থনীতি ঘুরে দাঁড়ানো ও সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যাশা থাকলেও এখন পর্যন্ত আশানুরূপ অগ্রগতি দেখা যায়নি।

পাশাপাশি নতুন বেতন কাঠামোর সিদ্ধান্ত দ্রুত নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি যত ঝুলবে, পরিস্থিতি তত জটিল হবে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ