তিন জেলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মী গ্রেপ্তার

অবশ্যই পরুন

নাশকতা ও সন্ত্রাস দমন আইনের মিথ্যা মামলায় দেশের তিন জায়গায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২০ নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এদের মধ্যে সাভারে গত শুক্রবার রাতে আটক ৯ জন আশুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের কর্মী। গোপালগঞ্জ সদরে আটক ছয়জনও ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। কিশোরগঞ্জে আটক পাঁচজনের মধ্যে আছেন জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আনোয়ার কামাল।

গত শুক্রবার রাতে সাভার সদর ইউনিয়নের কলমার ঢালে মিছিল করার সময় আটক ব্যক্তিরা সবাই কিশোর বয়সী। গতকাল শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাস দমন আইনে সাভার মডেল থানায় মামলা করা হয়। এতে গ্রেপ্তার দেখিয়ে পুলিশ তাদের আদালতে পাঠিয়েছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল আলম।

এদিকে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে বাজুনিয়া গ্রামে ছাত্রলীগের মিছিল বের করার খবর পান। সেখান থেকে ছয়জনকে আটক করা হয়। তাদের সন্ত্রাস দমন আইনে করা পুরোনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ