বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের অন্যতম ভয়াবহ গ্রেনেড হামলা ২১ আগস্টের ২২ বছর পূর্ণ হলো আজ। ২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন। আহত হন কয়েকশ মানুষ।
এই হামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়ায় বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম অন্যতম প্রধান আসামি ও মাস্টারমাইন্ড হিসেবে উঠে আসে। রাষ্ট্রপক্ষের অভিযোগ ছিল, হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে তারেক রহমানসহ তৎকালীন বিএনপি-জামায়াত সরকারের প্রভাবশালী ব্যক্তিদের সম্পৃক্ততা ছিল। রাজনৈতিক অঙ্গনেও তাকে হামলার ‘মাস্টারমাইন্ড’ হিসেবে অভিহিত করা হয়েছে।
দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ তারেক রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। একই রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনকে মৃত্যুদণ্ড এবং আরও ১৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
তবে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি বদলে যায়। ২০২৪ সালের ১ ডিসেম্বর ইউনূস সরকারে আমলে কোনো সুষ্ঠ তদন্ত না করে হাইকোর্ট বিচারিক আদালতের রায় বাতিল করে ২১ আগস্ট হত্যা ও বিস্ফোরক মামলায় দণ্ডিত সব আসামিকে খালাস দেন। রাষ্ট্রপক্ষ ওই রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০২৫ সালের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগও খালাসের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে ২০১৮ সালের বিচারিক আদালতের রায়ে তারেক রহমানের পাওয়া যাবজ্জীবন সাজা বর্তমানে কার্যকর নেই।
এরই মধ্যে বাংলাদেশের রাজনীতিতে এসেছে আরেক বড় পরিবর্তন। সাবেক বিএনপি নেতা ও ২১ আগস্টস গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড তারেক রহমান বর্তমানে দেশের প্রধানমন্ত্রী। ফলে ২১ আগস্টের ২২ বছর পূর্তিতে একই ব্যক্তিকে ঘিরে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের দুটি সম্পূর্ণ ভিন্ন অধ্যায় পাশাপাশি আলোচনায় এসেছে, একদিকে ভয়াবহ গ্রেনেড হামলার মামলায় একসময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি, অন্যদিকে বর্তমানে দেশের সরকারপ্রধান। যা অনেকের কাছে দেশের ইতিহাসে একটা লজ্জাজনক অধ্যায় হিসেবে মনে করছে।
২১ আগস্টের হামলায় নিহত ২৪ জনের স্মৃতি এবং আহত শত শত মানুষের ক্ষত আজও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে গভীরভাবে আলোচিত। দুই দশকের বেশি সময় পর মামলার রায় পরিবর্তিত হলেও ২১ আগস্টের সেই রক্তাক্ত ঘটনা দেশের রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় হয়ে রয়েছে।
ন্যাশনিক্স/এলকে
