জামায়াত কার্যালয়ের নিচে বোমা আতঙ্ক, ব্যাগে মিলল আটা

অবশ্যই পরুন

মেহেরপুরের গাংনীতে উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ের সিঁড়ির পাশে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে এলাকায় বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগ খুলে আটা দেখতে পায়।

বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে গাংনী বাজারের আসাদ মার্কেটের সিঁড়ির পাশে নিচে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। মার্কেটের দ্বিতীয় তলায় উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়। ব্যাগের ভেতরে বোমাসদৃশ কোনো বস্তু থাকতে পারে এমন আশঙ্কায় স্থানীয়রা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ব্যাগটি উদ্ধার করে। পরে ব্যাগ খুলে দেখা যায়, এর ভেতরে কোনো বোমা বা বিস্ফোরক নয়, ছিল গমের আটা।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানান, বিষয়টি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। এক বৃদ্ধ নারী ব্যাগটি সেখানে রেখে বাড়িতে চলে গিয়েছিলেন। পরে পুলিশ সদস্য ব্যাগটি খুলে ভেতরে গমের আটা দেখতে পান।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ