সারের আগুনে পুড়ছে কৃষক, বিএনপি সরকারের কৃষিখাতে অব্যবস্থাপনার চিত্র

অবশ্যই পরুন

দেশের বিভিন্ন এলাকায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার কিনতে হচ্ছে কৃষকদের। সাম্প্রতিক প্রতিবেদনে রাজশাহীতে ১ হাজার ৩৫০ টাকা নির্ধারিত টিএসপি সারের বস্তা ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বিক্রির অভিযোগ উঠেছে।

এদিকে বিভিন্ন জেলায় ইউরিয়া, টিএসপি, ডিএপি ও এমওপি সার কেজিপ্রতি ২ থেকে ১৫ টাকা পর্যন্ত বেশি দামে বিক্রির তথ্যও পাওয়া গেছে। এতে বাড়ছে কৃষকের উৎপাদন খরচ, তৈরি হচ্ছে আমন চাষ নিয়ে উদ্বেগ।

কৃষকদের অভিযোগ, সার সংকট ও সিন্ডিকেটের কারণে বাধ্য হয়ে বাড়তি দামে সার কিনতে হচ্ছে। অন্যদিকে কৃষি সচিব জানিয়েছেন, দেশে পর্যাপ্ত সার মজুত রয়েছে; কৃত্রিম সংকট বা অতিরিক্ত দামে সার বিক্রির প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।

বিএনপি সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য ভর্তুকি মূল্যে সার সরবরাহ ও কৃষক কার্ডের উদ্যোগের কথা বলা হলেও মাঠপর্যায়ের এই চিত্রে সরকারের কৃষি ব্যবস্থাপনা ও নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ