লোডশেডিং, বিদ্যুতের মূল্যবৃদ্ধি, গ্যাস সংকট এবং দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির প্রতিবাদে হবিগঞ্জে বিক্ষোভ কর্মসূচির প্রস্তুতিকালে তিনজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) বিকেলে শহরে বিক্ষোভ মিছিল আয়োজনের প্রস্তুতির সময় তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মাহদী হাসান, সদস্য মীরজা সুমন এবং রকি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ ও গ্যাস সংকটসহ জনদুর্ভোগের বিভিন্ন বিষয় তুলে ধরে এ কর্মসূচির আয়োজন করা হয়েছিল।
তবে বিক্ষোভ শুরুর আগেই পুলিশ তিনজনকে আটক করে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ঘটনার বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।
