বিএনপি নেতা হাজী আলমগীরের নেতৃত্বে মাওয়া ঘাটে চাঁদাবাজির অভিযোগ, ‘রোড ট্যাক্স’ নামে জোরপূর্বক অর্থ আদায়

অবশ্যই পরুন

মুন্সীগঞ্জের মাওয়া ঘাটে বিএনপি নেতা হাজী আলমগীরের নেতৃত্বে প্রতিদিন লাখ লাখ টাকার নীরব চাঁদাবাজি চলছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, ঘাটে প্রবেশকারী বিভিন্ন যানবাহন থেকে জোরপূর্বক ‘রোড ট্যাক্স’ নামে অর্থ আদায় করা হচ্ছে। একই সঙ্গে ঘাটের ইজারা পাওয়ার পর দোকানপ্রতি দৈনিক ভাড়া ১,৫০০ টাকা পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।

স্থানীয় সূত্রের দাবি, বিএনপির প্রভাবশালী নেতা ও অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এমপির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হাজী আলমগীরের নেতৃত্বে এই অর্থ আদায় কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ঘাটে চলাচলকারী একাধিক গাড়িচালক অভিযোগ করে বলেন, কোনো সরকারি রসিদ ছাড়াই তাদের কাছ থেকে ‘রোড ট্যাক্স’ নামে জোরপূর্বক টাকা নেওয়া হচ্ছে। টাকা দিতে অস্বীকৃতি জানালে হয়রানি ও বিভিন্ন ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে বলেও তাদের অভিযোগ।

অন্যদিকে, ঘাটের ব্যবসায়ীদের অভিযোগ, নতুন ইজারার পর দোকানপ্রতি দৈনিক ভাড়া উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে। এতে ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সংকটে পড়েছেন এবং অনেকেই ব্যবসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন গাড়িচালক, যাত্রী ও ব্যবসায়ীরা। তারা বলছেন, অভিযোগের সত্যতা যাচাই করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে ঘাটে স্বাভাবিক পরিবেশ ফিরে আসবে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ