জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে।
শুক্রবার সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এ অভিযোগ দায়ের করেন। বিষয়টি শাহবাগ থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন।
অভিযোগে বলা হয়েছে, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলন, এর স্মৃতি এবং শহীদদের আত্মত্যাগ নিয়ে অবমাননাকর ও বিভ্রান্তিকর মন্তব্য বা কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, শান্তা ফারজানা নামে অভিযুক্ত এক নারী জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশ জানিয়েছে, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা ও অপরাধের প্রমাণ পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ন্যাশনিক্স/এলকে
