ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুক পেইজে জুয়ার বিজ্ঞাপণ

অবশ্যই পরুন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের ভেরিফায়েড ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে পেজটি অননুমোদিতভাবে নিয়ন্ত্রণে নিয়ে সেখানে একাধিক অনলাইন জুয়ার বিজ্ঞাপন প্রকাশ করা হয় বলে দাবি করা হয়েছে।

ঘটনার পর সংশ্লিষ্ট পেজ থেকে প্রকাশিত পোস্টগুলো দ্রুত অপসারণের উদ্যোগ নেওয়া হয়। তবে কিছু সময়ের ব্যবধানে আবারও একই ধরনের কয়েকটি পোস্ট প্রকাশিত হওয়ায় পেজটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

প্রতিমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে অননুমোদিত প্রবেশের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা করা হয়েছে। এর উদ্দেশ্য তার ব্যক্তিগত ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করা হতে পারে বলেও দাবি করা হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, পেজ থেকে প্রকাশিত সন্দেহজনক বা অস্বাভাবিক কোনো পোস্টকে সত্য বলে গ্রহণ না করার জন্য সবাইকে অনুরোধ জানানো হচ্ছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অ্যাকাউন্ট পুনরুদ্ধারে কাজ করছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের বিষয়টিও বিবেচনায় রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ