ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ছাত্রদলের হামলা ও ডিম নিক্ষেপ

অবশ্যই পরুন

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি-র মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী-র ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুর ২টার দিকে শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হচ্ছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। এ সময় ছাত্রদল-এর ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক সাহেদ আহম্মেদ তার সঙ্গে কথা বলতে এগিয়ে যান।

একপর্যায়ে সাহেদের পেছন দিক থেকে কয়েকজন ছাত্রদলের নেতাকর্মী নাসীরুদ্দীন পাটওয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে। পরে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এনসিপির কয়েকজন স্থানীয় কর্মী আহত হন বলে জানা গেছে।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, ঝিনাইদহ বিএনপির সভাপতি ও আইনমন্ত্রী আব্দুল মজিদ-এর অনুসারীরা এ হামলা চালিয়েছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

এদিকে ঝিনাইদহ সদর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে এবং শহরের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ