কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, আওয়ামী লীগ আবারও রাজনৈতিকভাবে নিজেদের অবস্থানে ফিরে আসবে। তবে অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে দলটি আবারও সংকটে পড়তে পারে বলেও মন্তব্য করেন তিনি।
সম্প্রতি এক টক শোতে অংশ নিয়ে কাদের সিদ্দিকী বলেন, আল্লাহকে হাজির-নাজির জেনে তিনি বিশ্বাস করেন, আগামী কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ আবার তাদের অবস্থানে ফিরে যাবে।
কাদের সিদ্দিকী আরও বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে জড়িত একটি দল এবং শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের পিতা।
তার বক্তব্য অনুযায়ী, শেখ হাসিনার সরকারের সময় যারা অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের বিরুদ্ধে দেশের আইন ও সংবিধান অনুযায়ী বিচার হওয়া উচিত। প্রয়োজনে শেখ হাসিনার বিচারও হতে পারে বলে মন্তব্য করেন তিনি।
তবে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা বা তাদের কার্যক্রম বন্ধ রাখাকে তিনি অন্যায় বলে উল্লেখ করেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান-কে উদ্দেশ করে কাদের সিদ্দিকী বলেন, জনগণের আস্থা অর্জন ছাড়া ক্ষমতায় টিকে থাকা সম্ভব নয়। মানুষের কথা শুনে এবং তাদের বিশ্বাস অর্জন করেই রাষ্ট্র পরিচালনা করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
ন্যাশনিক্স/এলকে
