শি’শু যৌ’ন নি’র্যা’ত’নে’র অ’ভি’যো’গে নিউইয়র্কে বাংলাদেশি ইমাম গ্রে’প্তা’র

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকায় দুই কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে এক মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) কুইন্স চাইল্ড অ্যাবিউজ স্কোয়াড অভিযুক্তকে আটক করে। অভিযোগ অনুযায়ী, ৬৫ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত তাজুল ইসলাম ২১ ও ২৭ এপ্রিল কুইন্সের সাটফিন বুলেভার্ডে অবস্থিত মসজিদ বিলাল কুইন্স ইসলামিক সেন্টারের ভেতরে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর ওপর নির্যাতন চালান।

পরবর্তীতে কুইন্স ক্রিমিনাল কোর্টে এ সংক্রান্ত অভিযোগ দায়ের করা হয়। ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ