‘ড. ইউনূস সম্ভবত সেফ এক্সিট পাচ্ছেন না’: গোলাম মাওলা রনি

অবশ্যই পরুন

রাজনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি মন্তব্য করেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সহজ কোনো ‘সেইফ এক্সিট’ নাও পেতে পারেন। তার দাবি, নানা অভিযোগ ও অনিয়মের বিষয়গুলো ক্রমশ তীব্রভাবে সামনে আসছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে রনি বলেন, মূলধারার গণমাধ্যমে ইউনূসের সময়কার বিভিন্ন অনিয়ম নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। এসব প্রতিবেদন ও সমালোচনা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলছে এবং দ্রুত ভাইরাল হচ্ছে।

তিনি আরও বলেন, ইউনূসকে নিয়ে নেতিবাচক কোনো মন্তব্য বা অভিযোগ প্রকাশ পেলেই তা মুহূর্তে ছড়িয়ে পড়ছে। তার ভাষ্য অনুযায়ী, অতীতে তিনি কী করেছেন, কত আর্থিক সুবিধা নিয়েছেন বা রাষ্ট্রের ক্ষতি হয়েছে কিনা—এসব বিষয় নিয়ে রাজনৈতিক ব্যক্তি বা গণমাধ্যমের বক্তব্য দ্রুত জনমনে প্রভাব ফেলছে।

এছাড়া, এক-এগারো প্রসঙ্গ তুলে রনি বলেন, সে সময়ের কিছু সামরিক ও গোয়েন্দা কর্মকর্তার গ্রেপ্তার এবং তাদের জবানবন্দির পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। তার মতে, ওই ঘটনার পেছনে কেবল দৃশ্যমান ব্যক্তিরা নয়, আরও প্রভাবশালী শক্তির ভূমিকা ছিল।

রনি অভিযোগ করেন, সেই সময় আন্তর্জাতিক প্রভাবও কাজ করেছে এবং বাইরের সমর্থন ছাড়া এত বড় রাজনৈতিক পরিবর্তন সম্ভব ছিল না।

বিএনপির প্রসঙ্গে তিনি বলেন, অতীতে দলটির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছে এবং এখন পরিস্থিতি পরিবর্তনের পর তারা সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিচ্ছে। বিশেষ করে তারেক রহমান ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় সংশ্লিষ্টদের প্রতি নমনীয় হওয়ার সম্ভাবনা কম বলেও মন্তব্য করেন তিনি।

রনির বক্তব্য অনুযায়ী, চলমান পরিস্থিতিতে গ্রেপ্তার ও তদন্তের পরিধি আরও বিস্তৃত হতে পারে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের তালিকা বাড়তে পারে।

ন্যাশনিক্স/এএএইচপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ