মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সিলেটের বিয়ানীবাজারে কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিয়ানীবাজার উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
২৬ মার্চ সকালে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্মৃতি সৌধে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। এসময় তারা স্বাধীনতার জন্য আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।
