জকিগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ জামায়াতের ওয়ার্ড সেক্রেটারি গ্রেফতার

অবশ্যই পরুন

জকিগঞ্জ উপজেলা-এ মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ জামায়াতের এক নেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১১ মার্চ) রাতে বিরশ্রী ইউনিয়ন-এর দক্ষিণবাগ (লেঞ্জুর গ্রাম) এলাকার কুশিয়ারা নদীর পাড় সংলগ্ন সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিরস্ত্র) নিকলেশ চন্দ্র কর পলাশের নেতৃত্বে একদল পুলিশ অভিযান পরিচালনা করে। এ সময় বিরশ্রী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি মো. দেলোয়ার হোসেন (৩২)-কে ৫০ পিস ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন পীরনগর গ্রাম-এর মৃত আব্দুল গণির ছেলে।

অভিযান শেষে তাকে জকিগঞ্জ থানা-এ সোপর্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১)-এর টেবিল ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার নম্বর ৯, তারিখ ১২ মার্চ ২০২৬।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ