৩২ নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনায় ড. ইউনূসের নামে মামলার ঘোষণা

অবশ্যই পরুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন সরকারের সাবেক উপদেষ্টাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

অধ্যাপক কার্জন বলেন, সংবিধান লঙ্ঘন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব বিপন্ন করা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত কিছু চুক্তির বিষয়ে আইনি চ্যালেঞ্জ তোলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তার দাবি, এসব বিষয়ে আদালতের মাধ্যমে প্রতিকার চাওয়া হবে।

তিনি আরও জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩২ নম্বরের বাড়িতে ভাঙচুরের ঘটনাকে কেন্দ্র করেও পৃথক মামলা করা হবে। সেখানে সংরক্ষিত গুরুত্বপূর্ণ নথি ও প্রমাণ নষ্ট হওয়ার অভিযোগ তদন্তের দাবি করেন তিনি। সংশ্লিষ্ট ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

গত দেড় বছরে ১৩৩টি অধ্যাদেশ জারির বিষয়টিকেও অস্বাভাবিক বলে মন্তব্য করেন অধ্যাপক কার্জন। তার ভাষ্য, এত বিপুল সংখ্যক অধ্যাদেশ জারি করা নজিরবিহীন এবং এর অনেকগুলোর আইনি বৈধতা নিয়ে প্রশ্ন রয়েছে।

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ