কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের নেত্রকোণার পূর্বধলা উপজেলা কার্যালয়ের সামনে ‘শুভ উদ্বোধন’ লেখা একটি ব্যানার টানানো হয়েছে এমন একটি ভিডিও রোববার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরুল আলম জানান, উপজেলা আওয়ামী লীগের পরিত্যক্ত কার্যালয়ের পাশে উদ্বোধনী ব্যানার টানানোর খবর পাওয়া যায়।
স্থানীয়দের ভাষ্য, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলা সদরের মুরগিমহাল এলাকায় অবস্থিত আওয়ামী লীগের কার্যালয়টি ভাঙচুর করা হয়। এরপর থেকে ভবনটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে।
এর আগে, শুক্রবার রাতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে উপজেলা সদরের জগৎমণি সরকারি উচ্চ বিদ্যালয়সহ তিনটি শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হয়।
ন্যাশনিক্স/এপি
