একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন

অবশ্যই পরুন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার রাত ১২টা ৬ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও নীরবতা পালন করা হয়।

এর আগে রাত ১২টা ১ মিনিটে বাংলাদেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে প্রবেশ করেন। সেখানে আগে থেকেই রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পরে রাত ১২টা ১২ মিনিটে মন্ত্রিপরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ মিনারের বেদিতে পুনরায় শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এ সময় মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবছরের মতো এবারও মহান একুশের প্রথম প্রহরে ভাষাশহীদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ছিল গম্ভীর ও শ্রদ্ধাভরা পরিবেশ। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরাও পর্যায়ক্রমে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ