ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি মেঘমল্লার বসু আত্মহত্যার চেষ্টা করেছেন বলে জানা গেছে। শুক্রবার দুপুরে গুরুতর অবস্থায় তাকে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর বিশ্ববিদ্যালয়পাড়া ও ছাত্র রাজনীতির অঙ্গনে উদ্বেগ তৈরি হয়েছে। সহপাঠী ও সহকর্মীদের মধ্যে এ নিয়ে নানা আলোচনা চলছে। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।
বিপ্লবী ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মেঘমল্লার বসু বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সর্বশেষ খবরে জানা গেছে, তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল।
ঘটনার পেছনের কারণ সম্পর্কে সংগঠনের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া গেলে পরবর্তী সময়ে তা জানানো হবে।
ন্যাশনিক্স/এএএইচপি
