ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন ও ছুটির পাওনা পরিশোধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে তারা সড়কে অবস্থান নেন।
জানা গেছে, শেফার্ড (গ্রুপ) জিন্স লিমিটেড কারখানার শ্রমিকদের অভিযোগ এক মাসের বকেয়া বেতন ও ছুটির টাকা পরিশোধ না করে পূর্ব ঘোষণা ছাড়াই কারখানা বন্ধ করে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা মহাসড়কে নেমে অবরোধ কর্মসূচি পালন করেন।
অবরোধের ফলে প্রায় দেড় ঘণ্টা ধরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী পরিবহনের চালকরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় থানা পুলিশ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের সঙ্গে কথা বলেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা কারখানা কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। শ্রমিকদের দাবির বিষয়ে ইতিবাচক আশ্বাস দেওয়া হলে তারা অবরোধ প্রত্যাহার করেন।
এরপর ধীরে ধীরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়ে
