লক্ষ্মীপুরে অগ্নিসংযোগে দগ্ধ বিএনপি নেতার বড় মেয়ের মৃত্যু

অবশ্যই পরুন

লক্ষ্মীপুরে বিএনপি নেতা বেলাল হোসেনের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ হয়ে ছোট মেয়ের মৃত্যুর পর এবার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি মারা গেছে। তার বয়স সতেরো বছর। বুধবার চব্বিশ ডিসেম্বর রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাত একটার দিকে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন।
স্মৃতি সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও ব্যবসায়ী বেলাল হোসেন এর মেয়ে। এই ঘটনায় বেলাল হোসেন নিজেও আগুনে দগ্ধ হন।


অভিযোগ অনুযায়ী, গত উনিশ ডিসেম্বর রাতে ভবানীগঞ্জের চরমনসা গ্রামের সুতারগোপ্তা এলাকায় দুর্বৃত্তরা ঘরের বাইরে থেকে দরজায় তালা লাগিয়ে পেট্রোল ঢেলে বেলাল হোসেনের বসতঘরে আগুন দেয়। এতে ঘর ও আসবাবপত্র পুড়ে যায় এবং তার ছোট মেয়ে আয়েশা ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বেলাল হোসেন, বড় মেয়ে স্মৃতি এবং অষ্টম শ্রে

ণির শিক্ষার্থী মেঝো মেয়ে সায়মা আক্তার বিথি দগ্ধ হন।
ঘটনার পর বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। দগ্ধ স্মৃতি ও বিথিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে পাঠানো হয়।


চিকিৎসকদের তথ্য অনুযায়ী, স্মৃতির শরীরের প্রায় নব্বই শতাংশ এবং বিথির শরীরের দুই শতাংশ দগ্ধ হয়। বিথিকে চিকিৎসা শেষে ভর্তি হওয়ার পরদিনই ছাড়পত্র দেওয়া হয়। তবে স্মৃতি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সঙ্গে লড়াই করছিলেন। শেষ পর্যন্ত তিনি মারা যান।


এদিকে মঙ্গলবার তেইশ ডিসেম্বর রাতে বিএনপি নেতা বেলাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার পর থেকেই পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।


পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তিনটি তালা উদ্ধার করা হয়েছে। এর মধ্যে দুটি তালা বন্ধ অবস্থায় এবং একটি খোলা অবস্থায় পাওয়া গেছে। তবে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার আলামত পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।


অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার দিন আগুনে পুড়ে আয়েশার মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ স্মৃতিও মারা গেছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

ন্যাশনিক্স/এলকে

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ