কুষ্টিয়ার দৌলতপুরে মুখোশধারী দুর্বৃত্তদের গুলিতে রফি মন্ডল (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন ইউসুফ ও রবজেল নামে আরও দুই ব্যক্তি। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের পঁচাভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রফি মন্ডল ওই এলাকার মতআলী মন্ডলের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশের তথ্যে জানা যায়, রফি মন্ডল সন্ধ্যায় একটি চায়ের দোকানে বসে ছিলেন। হঠাৎ দুটি মোটরসাইকেলে করে পাঁচজন মুখোশধারী এসে তাকে লক্ষ্য করে গুলি চালায়। এসময় তাকে বাঁচাতে এগিয়ে আসা ইউসুফ ও রবজেলকেও লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা।
ঘটনাস্থলেই মারা যান রফি মন্ডল। গুলিবিদ্ধ দুইজনকে কুষ্টিয়ার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতপুর থানার ওসি সোলাইমান শেখ জানান, মোটরসাইকেলযোগে এসে পাঁচজন রফি মন্ডলকে লক্ষ্য করে গুলি চালায়। তবে কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ন্যাশনিক্স/এপি
