সম্প্রতি ক্রিকেট পাড়ায় আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম। জাতীয় দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম মঞ্জু ও নারী বিভাগের সাবেক ইনচার্জ প্রয়াত তৌহিদ মাহমুদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছেন তিনি। ইতোমধ্যে এই বিষয়টি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এবার জাহানারা ইস্যুতে মুখ খুলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা । শুক্রবার (৭ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুকে পেজে জাহানারা নিয়ে মুখ খুলেছেন তিনি। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন,
“বাংলাদেশের ক্রিকেট ও গোটা ক্রীড়াঙ্গনের স্বার্থে জাহানারা আলমের প্রতিটি অভিযোগ বিসিবি গুরুত্ব দিয়ে দেখবে আশা করি। আশা করি, বিসিবির তদন্ত কমিটি পুরোপুরি প্রভাবমুক্ত থেকে কাজ করবে এবং অভিযোগের সত্যতা পেলে দায়ীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করবে, যেন এসবের পুনরাবৃত্তি আর কখনো না হয়।”
তিনি আরো যোগ করেন,
“বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিরাপদ হোক সবার জন্য।”
ন্যাশনিক্স/এপি
