শ্রীপুরে অস্ত্র-গুলি ও ওয়াকিটকিসহ বিএনপি নেতা এনামুল হক মোল্লা আটক

অবশ্যই পরুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরকুল গ্রামে বুধবার (৫ নভেম্বর) গভীর রাতে অভিযান চালিয়ে বিএনপি নেতা এনামুল হক মোল্লাকে আটক করেছে যৌথবাহিনী। পরে আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তার সহযোগীদেরও হেফাজতে নেওয়া হয়।

অভিযানে একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, চারটি ওয়াকিটকি, চারটি বেটন, দুটি ইলেকট্রিক শক মেশিন এবং একটি হ্যামার নেল গান উদ্ধার করা হয়।

আটকরা হলেন- এনামুল হক মোল্লা (৪৮), শওকত মীর, জাহিদ, মোস্তফা, সিদ্দিক, বুলবুল ও তোফাজ্জল। তাদের বৃহস্পতিবার ভোরে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এনামুল হকের বাড়িতে অভিযান চালানো হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী বরমী ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকেও সহযোগীদের আটক করা হয়।

স্থানীয় সূত্র জানায়, এনামুল হক সম্প্রতি নিজেকে মক্কা মিসফালাহ সৌদি আরব বিএনপির সভাপতি পরিচয়ে গাজীপুর-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রচার চালাচ্ছিলেন।

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু বলেন, “এনামুল হক মোল্লা চিহ্নিত সন্ত্রাসী। ২০০১ সালে তার সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে সে দেশ ছেড়ে পালিয়ে যায়।”

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ন্যাশনিক্স/এপি

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ