প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি!

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেছেন, “যেদিন প্রধানমন্ত্রী চলে গেলেন, সেদিন রাষ্ট্রপতি বলেছিলেন,প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তার পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে আছে। কিন্তু বাস্তবে প্রধানমন্ত্রী তো চলে গিয়েছিলেন, পদত্যাগপত্র দিলেন কখন, কাকে?”

সম্প্রতি কালের সংলাপ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। হাবিবুর রহমান হাবিব জানান, সাংবাদিক মতিউর রহমান রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্রের বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রপতি বলেন, তার কাছে কোনো লিখিত প্রমাণ নেই।

এ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “এই তথ্য জানার পর অনেকে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করতে শুরু করেন। কিন্তু আমরা বলেছিলাম, ঐকমত্যের ভিত্তিতে গঠিত সরকার যেহেতু রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছে, তাই রাষ্ট্রপতিকে সরাতে হলে সব দলের সম্মতি প্রয়োজন। রাষ্ট্রপতি চলে গেলে সাংবিধানিক সংকট দেখা দেবে, যা দেশের অস্থিরতা বাড়াবে।”

তিনি আরও বলেন, “একসময় দেখলাম বিভিন্ন স্থানে রাষ্ট্রপতির ছবি নামানো হচ্ছে। অথচ যতক্ষণ পর্যন্ত তিনি পদে আছেন, ততক্ষণ পর্যন্ত সরকারি ও বিদেশি দপ্তরে রাষ্ট্রপতির ছবি রাখা বাধ্যতামূলক।”

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ