ঢাকায় মেট্রোরেল প্রকল্পে ব্যবহৃত বিয়ারিং প্যাড নিয়ে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর আপত্তি থাকার পরেও, রক্ষণাবেক্ষণে ঘাটতির কারণে এক জনের প্রাণহানি ঘটেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) নিশ্চিত করেছে যে, বুয়েট যেসব বিয়ারিং প্যাড নিচ্ছে সেগুলো পরিবর্তন করা হয়েছে।
প্রকল্পের এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন- “বুয়েট যেসব বিয়ারিং প্যাড মানহীন পেয়েছিল, অন্য জায়গার পরীক্ষায় সেগুলো ভালো মানের পাওয়া গিয়েছিল। তাই এগুলোকে পুরোপুরি মানহীন বলা ঠিক নয়। তবে, নিরাপত্তার স্বার্থে প্যাডগুলো পরিবর্তন করা হয়েছে।”
বিশেষজ্ঞদের মতে, মেট্রোরেলের বিয়ারিং প্যাড নিয়মিত পরীক্ষা, পরিবর্তন ও সার্ভিসিংয়ের আওতায় রাখা জরুরি। তবে গত ৫ আগস্টের পর থেকে রক্ষণাবেক্ষণ কার্যক্রমে বড় ধরনের শৈথিল্য দেখা দিয়েছে।
সরকার পরিবর্তনের পর থেকে মেগা প্রকল্পগুলোতে রাজনৈতিক হিংসা ও অবহেলার মনোভাব দেখা যাচ্ছে বলে অভিযোগ আছে। রক্ষণাবেক্ষণ বন্ধ রাখার পাশাপাশি সড়ক, রেল, সেতু ও ব্রিজের নাট-বল্টু চুরি ও সরঞ্জাম লুটপাটের মতো কর্মকাণ্ড বিএনপি-জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট বলে মিডিয়ায় তথ্য প্রকাশ পেয়েছে।
পর্যবেক্ষকরা বলছেন, যথাযথ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে সাম্প্রতিক সময়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে। রাষ্ট্রের সাফল্য হিসেবে গণ্য হওয়া মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, পদ্মা সেতু ও অন্যান্য মেগা প্রকল্পগুলোকে ব্যাহত করতে পরিকল্পিতভাবে অব্যবস্থাপনা সৃষ্টি হচ্ছে বলে আওয়ামী লীগের একাধিক নেতা মন্তব্য করেছে।
ন্যাশনিক্স/একেএ
