রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়ে জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক আবু বাকের মজুমদারকে লক্ষ্য করে ককটেল হামলা চালানো হয়েছে।
শনিবার রাত প্রায় সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। তবে হামলায় কেউ আহত হননি বলে জানা গেছে।
আবু বাকের মজুমদার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানান, তিনি সাংগঠনিক বৈঠকে যোগ দিতে রূপায়ণ টাওয়ারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে তাঁর মোটরসাইকেলের সামনের দিকে ককটেল নিক্ষেপ করা হয়।
তিনি লেখেন, “রাজনৈতিক কারণে অনেকের বিরাগভাজন হয়েছি। আলহামদুলিল্লাহ, এখনো ভালো আছি। সবাই দোয়া করবেন।”
ঘটনার পর এলাকায় সাময়িক আতঙ্ক তৈরি হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বিষয়টি তদন্ত করছে।
ন্যাশনিক্স/এজে
