টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে পিরোজপুরে বিএনপির দুই কার্যালয়ে ভাঙচুর-আগুন

অবশ্যই পরুন

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থেকে মিছিল নিয়ে এসে পিরোজপুরের নাজিরপুরে বিএনপির দুটি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিক্ষুব্ধ জনতার বিরুদ্ধে।

এ সময় বিএনপির এক নেতার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে একটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ছাড়া একটি ফার্নিচারের দোকানেও ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার মালিখালী ইউনিয়নের উত্তর ঝনঝনিয়া মোবাইল টাওয়ার মোড় ও আশপাশের এলাকায় এসব ঘটনা ঘটে।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ