এমপি আমির হামজার অনৈতিক নারীঘটিত অডিও-ভিডিও ফাঁস, এবার কি জামায়াত থেকে বহিষ্কার?

অবশ্যই পরুন

কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুফতি আমির হামজাকে ঘিরে নতুন করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নারীসংক্রান্ত কথিত কিছু ভিডিও ও অডিও নিজের কাছে থাকার দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি করেন। এরপর একটি কথিত অডিও ক্লিপও প্রকাশ করেন তিনি।

রাশেদ খাঁন তাঁর ফেসবুক পোস্টে দাবি করেন, আমির হামজার নারীসংক্রান্ত কিছু ভিডিও ও অডিও তাঁর হাতে এসেছে এবং সেগুলো ফ্যাক্ট চেকিং করে তিনি সত্যতা পেয়েছেন। প্রকাশিত কথিত অডিওতে এক ব্যক্তিকে একটি ঘটনার জন্য অনুতপ্ত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে ক্ষমা চাওয়ার কথা বলতে শোনা যায় বলে বিভিন্ন সংবাদমাধ্যমে উল্লেখ করা হয়েছে।

রাশেদ খাঁনের এই পোস্ট সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা। বিশেষ করে একজন সংসদ সদস্য এবং ধর্মীয় বক্তা হিসেবে পরিচিত আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ব্যবহারকারী তাঁর নৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। কেউ কেউ সংসদ সদস্য হিসেবে তাঁর পদত্যাগ দাবি করছেন। আবার অনেকে জামায়াতে ইসলামীর কাছে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

গাজী নজরুল ইসলামের বহিষ্কারের পর আমির হামজাকে নিয়ে নতুন প্রশ্ন

এর আগে একই ধরনের অভিযোগ ও ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় জামায়াতে ইসলামীর সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়েছিল।

২০২৬ সালের ২২ জুলাই জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে সাংগঠনিক তদন্তে নৈতিক স্খলন প্রমাণিত হওয়ার কথা উল্লেখ করে তাঁকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

সেই ঘটনার পর এবার আমির হামজাকে ঘিরে একই ধরনের বিতর্ক সামনে আসায় রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন উঠেছে গাজী নজরুল ইসলামের ক্ষেত্রে যে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হয়েছিল, আমির হামজার ক্ষেত্রেও কি একই সিদ্ধান্ত নিতে যাচ্ছে জামায়াতে ইসলামী?

আমির হামজার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে জামায়াতে ইসলামী এখন পর্যন্ত কী ধরনের সাংগঠনিক পদক্ষেপ নেবে, সেটিই এখন আলোচনার কেন্দ্রবিন্দু। দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বহিষ্কার বা শাস্তিমূলক সিদ্ধান্তের তথ্য এখনো পাওয়া যায়নি।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ