আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হচ্ছেন সায়মা ওয়াজেদ পুতুল

অবশ্যই পরুন

শেখ হাসিনার দুই বছর পর দেশে ফেরার আলোচনার মধ্যেই দল গোছানোর কাজ শুরু করতে যাচ্ছেন। এর অংশ হিসেবে তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সভাপতিমণ্ডলীর সদস্য হিসেবে মনোনয়ন প্রক্রিয়া শুরু হয়েছে।

চলতি মাসের মধ‍্যেই পুতুলের এই মনোয়ন চূড়ান্ত করা হতে পারে বলে দলটির শীর্ষস্থানীয় নেতারা জানিয়েছেন। অবশ্য পুতুল একা নন, চট্টগ্রাম বিভাগের একজন এবং বরিশাল বিভাগের আরও একজন নেতার সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্তির বিষয়ে আলোচনা আছে।

আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী কাউন্সিল বা কার্যনির্বাহী সংসদের সিদ্ধান্ত অনুযায়ী দলের সভাপতি এই পদে মনোয়ন দিয়ে থাকেন।

এই প্রক্রিয়ার অংশ হিসেবে শুক্রবার ভারতের নয়াদিল্লীতে দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সভার বৈঠক ডাকা হয়েছে। তবে এই বৈঠকেই সব চূড়ান্ত হবে, বিষয়টি এমন নয়। এখানে পুতুলের মনোয়নের ব‍্যাপারে সিদ্ধান্তের দায়িত্ব আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনাকে দেওয়া হলে তিনি আগামী ২২ সেপ্টেম্বর পরিবারের অন‍্যান‍্য সদস‍্যসহ দলের আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নিতে পারেন বলে একাধিক নেতা জানিয়েছেন।

আরও নিবন্ধ

সর্বশেষ সংবাদ